advertisement
advertisement

সারের ডিলার নিয়োগ বাতিলের নোটিশ ভুয়া: কৃষি মন্ত্রণালয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ
সারের ডিলার নিয়োগ বাতিলের নোটিশ ভুয়া: কৃষি মন্ত্রণালয়

কৃষি মন্ত্রণালয়

advertisement

‘বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিল’ করা হয়েছে—এমন একটি সরকারি নোটিশের কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কৃষি মন্ত্রণালয় বলেছে, নোটিশটি ভুয়া।

এ ধরনের অসত্য তথ্যে বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল রোববার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সারের ডিলার নিয়োগ বাতিলসংক্রান্ত বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে, এটা কৃষি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এসব তথ্যের কোনো সত্যতা নেই।মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের সই করা ওই সতর্কবার্তায় অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর