advertisement
advertisement

বাউল গান না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
বাউল গান না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না

সমবেত সংগীত পরিবেশন করেন ফোক বাংলা ইনস্টিটিউটের শিল্পীরা

advertisement

ঢোলবাদনের সঙ্গে রঙিন বেলুনগুচ্ছ উড়িয়ে বিকেলে জাতীয় নাট্যশালার চত্বরে এ উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়।হৃদয় ছুঁয়ে যাওয়া লোকগান, নৃত্যের ছন্দ। এর সঙ্গে বাউল শিল্পীর সম্মাননা ও আলোচনা। সব মিলিয়ে ভাটিবাংলার লোকসংগীতের মনমাতানো উৎসব হলো গতকাল সোমবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে। আলোচনা পর্বে বক্তারা বললেন, বাউল গান না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। ভাটিয়ালি-ভাওয়াইয়া না বাঁচলে বাংলা সংস্কৃতি বাঁচবে না।

যারা বাউলদের ওপর, বাংলার লোকসংগীতের ওপর আঘাত হানছে, তারা এই দেশ ও সংস্কৃতির শত্রু। তাদের প্রতিহত করতে হবে।ঢোলবাদনের সঙ্গে রঙিন বেলুনগুচ্ছ উড়িয়ে গতকাল বিকেলে জাতীয় নাট্যশালা চত্বরে ভাটিবাংলার লোকসংগীত উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করে রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র। উৎসবের উদ্বোধন করেন সুনামগঞ্জের দিরাই উপজেলার বাউল শিল্পী, সুরকার ও গীতিকার মো. হারুণ মিয়া।

উৎসবে তাঁকে সম্মাননা জানান হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর