বাংলাদেশ জামায়াতে ইসলামী
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঠেকাতে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা এবং একধরনের পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের সহিংসতা চালানো সম্ভব নয়।
এসব ঘটনার দায় সরকার এড়াতে পারে না।আজ মঙ্গলবার এক বিবৃতিতে এসব অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, পতিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছেন। অথচ সরকার এসব কর্মকাণ্ড দমনে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না।কয়েক দিনে দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন গোলাম পরওয়ার।
তিনি বলেন, গণপরিবহনসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।