নাহিদ রানা ও হাসান মাহমুদ
চোট পেসারদের জন্য একরকম সব সময়ের সঙ্গী। এখনকার ক্রিকেটে তো ওই ঝুঁকি আরও বেশি। বিশেষ করে তিন সংস্করণেই খেলেন, এমন পেসারদের চোটে পড়ার শঙ্কাও অনেক বেড়ে যায়। এর মধ্যেই ক্রিকেটারদের আগলে রাখার ছক কষে দলগুলো। পেসারদের ক্ষেত্রে ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ কথাটাও এখন ঘুরেফিরে আসে প্রায়ই। বাংলাদেশ তা কতটা করতে পারছে? উত্তরটা এককথায় দেওয়া কঠিন। এ কথা সত্যি, খাদ্যভ্যাস কিংবা ফিটনেসে এখন অনেক বেশি নজরদারি থাকে বোর্ডের।
এমনকি অনুশীলনেও কে কয়টা বল করলেন, থাকে সেই হিসাব। বোলিংয়ের তীব্রতা, স্পেলের দৈর্ঘ্য, রানআপ ও চাপ বিবেচনায় নিয়ে পেসারদের ওয়ার্কলোডকে ‘লাল’, ‘হলুদ’ ও ‘সবুজ’ এই তিন ভাগে ভাগ করা হয়। সেটি তাঁদের খেলানোর সময় বিবেচনায় থাকে।তবু গত কয়েক মাসে বাংলাদেশ পেসারদের ওয়ার্কলোড ঠিকঠাক ম্যানেজ করতে পেরেছে কি না, সেই প্রশ্ন এখন উঠছে। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের কারণেই আসলে নতুন করে এ নিয়ে কথা হচ্ছে।
কখন কাকে খেলানো দরকার, কোন সিরিজটাকে গুরুত্ব দেওয়া হবে, কোনটা কম গুরুত্ব পাবে, এসব সিদ্ধান্ত তারা ঠিকঠাক নিতে পারছেন কি না, তা নিয়ে নানা রকম আলোচনা আছে।গত ছয় মাসে সবচেয়ে বেশি আলোচনাটা নাহিদ রানাকে ঘিরেই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।