আয়ারল্যান্ডের অমর একুশে বইমেলা, সাংগঠনিক সংস্কৃতি ও প্রবাসী বাংলাদেশিদের আত্মসমালোচনার কিছু নির্মোহ প্রশ্নপ্রবাসের মাটিতে নিজের ভাষা, সংস্কৃতি ও শিকড়কে বাঁচিয়ে রাখা সহজ কোনো কাজ নয়। প্রতিদিনের জীবনসংগ্রাম, কাজের ব্যস্ততা, পরিবার এবং নানা বাস্তবতার মধ্যেও কিছু মানুষ ভালোবেসে বাংলা ভাষা ও সংস্কৃতির জন্য সময় দেন, শ্রম দেন, স্বপ্ন দেখেন। তাঁদের এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
কারণ, প্রবাসে একটি সাংস্কৃতিক আয়োজন শুধু একটি দিনের অনুষ্ঠান নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে নিজের পরিচয় ধরে রাখার চেষ্টা, পরবর্তী প্রজন্মের কাছে শিকড়ের গল্প পৌঁছে দেওয়ার আকাঙ্ক্ষা।আয়ারল্যান্ডের অমর একুশে বইমেলাও তেমনই একটি স্বপ্নের নাম। ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রবাসী সমাজসেবক সৈয়দ মোস্তফিজুর রহমানের ব্যক্তিগত উদ্যোগ ও স্বপ্ন থেকে যে আয়োজনের সূচনা হয়েছিল, সময়ের পথ পেরিয়ে ২০২৬ সালে এসে সেটি পঞ্চম আসরে পা রাখতে যাচ্ছে।
একটি মানুষের ব্যক্তিগত ভালোবাসা ও উদ্যোগ কীভাবে ধীরে ধীরে একটি কমিউনিটির সাংস্কৃতিক পরিচয়ের অংশ হয়ে উঠতে পারে, এই বইমেলা তার একটি সুন্দর উদাহরণ।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।