advertisement
advertisement

সকাল থেকে আসর: কেমন কাটত নবীজির কর্মমুখর দিনগুলো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
সকাল থেকে আসর: কেমন কাটত নবীজির কর্মমুখর দিনগুলো

advertisement

আধুনিক যান্ত্রিক জীবনে আমাদের সবচেয়ে পরিচিত অভিযোগ হলো—‘সময় নেই’।

সামান্য কিছু দায়িত্বের চাপে আমরা হাঁপিয়ে উঠি, পরিবারের মানুষদের সময় দিতে পারি না, এমনকি নিজের আত্মার খোরাক জোগানোর ফুরসতও মেলে না।অথচ ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী মানুষ মুহাম্মদ (সা.), যাঁর কাঁধে ছিল একটি নবগঠিত রাষ্ট্রের নেতৃত্ব এবং সমগ্র মানবজাতির মুক্তির দায়িত্ব, তাঁর দিনগুলো ছিল আশ্চর্যরকম গোছানো, প্রশান্ত ও ভালোবাসায় পূর্ণ।তাঁর পরিবারের সদস্য কিংবা মদিনার কোনো সাধারণ মানুষ কখনো অভিযোগ করেননি যে নবীজি এত ব্যস্ত যে তাঁদের সময় দিতে পারেন না।দুপুরের আগপর্যন্ত এই সময়টায় নবীজি মানুষের কাছে নিজে ছুটে যেতেন।

নেতৃত্ব মানে যে শুধু গদিতে বসে হুকুম দেওয়া নয়, বরং মানুষের সেবায় এগিয়ে যাওয়া—তা তিনি জীবন দিয়ে দেখিয়েছেন।মসজিদের আঙিনায়, জনতার কাতারে সকালের আলো ফোটার পর পরিবারের খোঁজখবর নিয়ে তিনি মসজিদে নববিতে ফিরে আসতেন এবং দুই রাকাত নামাজ আদায় করে সাহাবিদের মাঝে বসতেন।মদিনাবাসীর কাছে এটি ছিল এক অঘোষিত ও উন্মুক্ত সাক্ষাতের সময়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর