১৯৫৯ সালে প্রতিষ্ঠিত ১০ শয্যার এই পল্লী স্বাস্থ্যকেন্দ্রে ২২টি পদের বিপরীতে ১১ জনের পদায়ন আছে। তবে বাস্তবে কর্মরত আছেন ৬ জন।একসময় প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসতেন কয়েক শ মানুষ। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হতো হাসপাতালের কর্মীদের। সন্তান প্রসব, ছোটখাটো অস্ত্রোপচারসহ নানা চিকিৎসাসেবা মিলত। অথচ এখন চিকিৎসকের কক্ষগুলোতে ঝুলছে তালা, রোগীদের শয্যা পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। ভবনগুলো জরাজীর্ণ, চারপাশে আগাছা ও ঝোপঝাড়।
২২টি অনুমোদিত পদের বিপরীতে পদায়ন আছে ১১ জনের, তাঁদের মধ্যে কর্মরত মাত্র ৬ জন। কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর ১০ শয্যার পল্লী স্বাস্থ্যকেন্দ্রটির অবস্থা এখন এমন, যে সেটিরই ‘চিকিৎসা’ প্রয়োজন।১৯৫৯ সালে প্রায় পাঁচ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয়েছিল স্বাস্থ্যকেন্দ্রটি। দক্ষিণ কুমিল্লার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই ছিল এর উদ্দেশ্য।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার আগে চৌদ্দগ্রাম ও আশপাশের এলাকার মানুষের চিকিৎসার অন্যতম ভরসা ছিল এটি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।