advertisement
advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, আসন বৃদ্ধি পেয়ে ১৮৪৮


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, আসন বৃদ্ধি পেয়ে ১৮৪৮

এক পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে যেতে সহযোগিতা করছেন এক স্বেচ্ছাসেবক

advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হয়েছে আজ রোববার (২২ নভেম্বর ২০২৬)। সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারছেন ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। আবেদন চলবে আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।এবার ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটের অধীনে মোট ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত নিয়মা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে।ভর্তি পরীক্ষা কত নম্বরে—১৬ নভেম্বর ২০২৬ প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের ভর্তি আবেদনে সব ইউনিটে জিপিএ শর্ত কমিয়েছে বিশ্ববিদ্যালয়টি। ভর্তি পরীক্ষা হবে মোট ৯০ নম্বরের। পাস নম্বর ৪০। পরীক্ষায় ৮০টি প্রশ্নে মোট ৯০ নম্বর থাকবে এবং ১০ নম্বর এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর নির্ভর করে নির্ধারিত হবে।

প্রতি প্রশ্নের মান ১.১২৫; আগে যেটা ছিল ১।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর