advertisement
advertisement

দেশে এ বছর সোনার দাম কমেছে ১,০৫,৩৩৭ টাকা, আবার বাড়বে নাকি আরও কমবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
দেশে এ বছর সোনার দাম কমেছে ১,০৫,৩৩৭ টাকা, আবার বাড়বে নাকি আরও কমবে

advertisement

বিশ্ববাজারে সোনার দাম বেশ কিছুদিন ধরে টানা কমছে। ২০ নভেম্বর এ দাম কমে হয়েছে ৩ হাজার ৫১৯ ডলার, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। অথচ চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে সোনার দাম ছিল ইতিহাসে সর্বোচ্চ: প্রতি আউন্স ৫ হাজার ৫৯৫ ডলার। জানুয়ারিতে সোনার সর্বোচ্চ দামের তুলনায় মাত্র ১০ মাসের মাথায় এ দরপতন এক-তৃতীয়াংশের বেশি।

বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, ২০১৫ সালের পর এবারই সোনার জন্য সবচেয়ে খারাপ বছর হতে যাচ্ছে।দেশের বাজারেও সোনার দাম কমছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চলতি মাসে নয় দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩৪ হাজার ৬৯০ টাকা কমিয়েছে। এর মধ্যে ২০ নভেম্বর এক দিনেই কমেছে ১০ হাজার ৯৫৪ টাকা। এখন এক ভরির দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। গত জানুয়ারিতে এক ভরির খরচ ছিল প্রায় ৩ লাখ ৩০০ টাকা।

এ হিসাবে ভরিতে দাম কমেছে ১ লাখ ৫ হাজার ৩৩৭ টাকা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর