ভেনিসে রিকিতা নন্দিনী শিমু। ছবি: শিল্পীর সৌজন্যে
শুভ জন্মদিন। ধন্যবাদ। অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমুর জন্মদিন ছিল গতকাল। দুপুরে এই প্রতিবেদকের সঙ্গে যখন কথা হয়, তখন তিনি ব্যক্তিগত সফরে পোল্যান্ড। আলাপটা তাই জন্মদিনের শুভেচ্ছা বিনিময় দিয়েই শুরু হলো। এবারের জন্মদিনটা তাঁর অন্য রকম। কারণ, জন্মদিনের আগে ১৬ সেপ্টেম্বর টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে তাঁর অভিনীত দুটি সিনেমা—রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ও আনিবা রহমানের ‘বেলিফুল’।
বাংলাদেশি অভিনয়শিল্পীদের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণটা এখন আর তেমন বিরল কোনো ঘটনা নয়। তবে এক সপ্তাহের ব্যবধানে ভেনিস ও টরন্টোর মতো দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একাধিক ছবির প্রদর্শনী শিমুর জন্য বিশেষ অভিজ্ঞতা। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৬ সেপ্টেম্বর প্রদর্শিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। প্রদর্শনীর পর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সিনেমাটি ও শিমুর অভিনয় প্রশংসিত হয়েছে।
তবে অভিনেত্রীর মনে দাগ কেটেছে প্রিমিয়ারের অভিজ্ঞতা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।