রাজধানীর ফার্মগেট–সংলগ্ন তেজগাঁও কলেজের মসজিদ থেকে উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ
রাজধানীর ফার্মগেট–সংলগ্ন তেজগাঁও কলেজের মসজিদ থেকে উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মসজিদে বৈঠক করার সময় তাদের আটক করা হয়। পুলিশের তেজগাঁও বিভাগ জানায়, বিকেল চারটার দিকে গোপন খবরের ভিত্তিতে তেজগাঁও কলেজের মসজিদে অভিযান চালায় পুলিশের তেজগাঁও বিভাগ। এ সময় উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে ২৩ জনকে আটক করা হয়। অভিযানে শেরেবাংলা নগর থানার পুলিশ অংশ নেয়।
পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও অ্যান্টিটেররিজম ইউনিটকে (এটিইউ) খবর দিলে তারা ঘটনাস্থলে আসে। আটক ব্যক্তিদের কাছ থেকে কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে।যোগাযোগ করা হলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ শামসুল হক প্রথম আলোকে বলেন, আটক ২৩ ব্যক্তি জুমার নামাজের পর তেজগাঁও কলেজের মসজিদে বৈঠক করছিল।
পুলিশের তেজগাঁও বিভাগ তাদের আটক করে সিটিটিসির কাছে হস্তান্তর করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।