advertisement
advertisement

কক্ষে মাকড়সা ছেড়ে দরজা বন্ধ করে দেন সিনিয়ররা, অসুস্থ হয়ে হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
কক্ষে মাকড়সা ছেড়ে দরজা বন্ধ করে দেন সিনিয়ররা, অসুস্থ হয়ে হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজয়–২৪ হল। আজ দুপুরে তোলা

advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হলের একটি কক্ষের দরজা বন্ধ করে এক শিক্ষার্থীর পায়ের কাছে মাকড়সা ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তিন সিনিয়রের বিরুদ্ধে। এতে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।গত সোমবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে এ ঘটনা ঘটে। তবে আজ বুধবার সকালে বিষয়টি জানাজানি হয়। অভিযুক্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী।

আর ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে পড়েন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও হল প্রশাসন সূত্র জানায়, ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের নিচতলার একটি কক্ষে থাকেন। সোমবার রাতে তাঁকে নিজেদের কক্ষে ডেকে নেন তিন সিনিয়র শিক্ষার্থী। সেখানে দরজা বন্ধ করে তাঁর পায়ের কাছে মাকড়সা ছেড়ে দেওয়া হয়। এতে ভয়ে চিৎকার করে ওঠেন ওই ছাত্রী। কক্ষ থেকে বের হওয়ার সময় তাঁকে কটূক্তিও করা হয়। পরে আতঙ্কে তাঁর বমি ও বুকে ব্যথা শুরু হয়।

এরপর তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সোমবার রাতে এক শিক্ষার্থী এসেছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর