advertisement
advertisement

হঠাৎ দেবে গেল ব্যস্ত সড়ক, ওয়াসা–বিটিসিএলকে দুষছে সিটি করপোরেশন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ
হঠাৎ দেবে গেল ব্যস্ত সড়ক, ওয়াসা–বিটিসিএলকে দুষছে সিটি করপোরেশন

চট্টগ্রাম নগরের নয়াবাজার এলাকায় দেবে গেছে সড়ক। আজ দুপুরে তোলা

advertisement

চট্টগ্রাম নগরের নয়াবাজার গোলচত্বরে ব্যস্ততম পোর্ট কানেকটিং (পিসি) সড়কের একটি অংশ দেবে গেছে। গতকাল মঙ্গলবার গোলচত্বরের এক পাশে এবং আজ বুধবার সকালে আরেক পাশে দেবে যায়।

প্রশস্ত সড়ক হওয়ায় আপাতত যানবাহন চলাচলে সমস্যা না হলেও দ্রুত সড়কটি সংস্কার করা না গেলে দুর্ঘটনার ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় লোকজন।সড়কের অংশ দেবে যাওয়ার ঘটনায় চট্টগ্রাম ওয়াসা ও বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডকে (বিটিসিএল) দায়ী করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সিটি করপোরেশনের দাবি, দেবে যাওয়া অংশে ওয়াসার পাইপ রয়েছে। বিটিসিএলও কাজ করছিল। এতে পানির পাইপ ফুটো হয়ে গেছে।

ফলে মাটির নিচের স্তর নরম হয়ে যাওয়ায় সড়ক দেবে গেছে।সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, সড়কের এই অংশে ওয়াসা কিছুদিন আগে পাইপ বসানোর কাজ করছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর