আলিফ হোসেন
পাবনা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে আলিফ হোসেন (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে তার স্কুলব্যাগ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার পাশাপাশি মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত না করার অনুরোধ জানিয়েছে সে।গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে সদর উপজেলার ক্ষুদ্র মাটিয়াবাড়ি এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে। আলিফ পাবনা পৌরসভার গোবিন্দা মহল্লার সাইদুর রহমানের ছেলে।
সে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা পাবনাগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি রাত ৯টার দিকে ক্ষুদ্র মাটিয়াবাড়ি এলাকা অতিক্রম করছিল। এ সময় রেললাইনের ওপর বসে পড়ে আলিফ। ট্রেনটি তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনাস্থলে আলিফের স্কুলব্যাগ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।
চিরকুটে লেখা ছিল, ‘আমার এটি শেষ ইচ্ছা যে আমার মৃত্যু নিয়ে যেন কোনো প্রকারের তদন্ত কার্যক্রম না হয়।’ ছোট ভাইকে কোনো মানসিক চাপ না দিতে বাবা-মায়ের প্রতি অনুরোধ জানিয়েছে সে।চিরকুটে লেখা ছিল, ‘আমার এটি শেষ ইচ্ছা যে আমার মৃত্যু নিয়ে যেন কোনো প্রকারের তদন্ত কার্যক্রম না হয়।’ ছোট ভাইকে কোনো মানসিক চাপ না দিতে বাবা-মায়ের প্রতি অনুরোধ জানিয়েছে সে।মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলী জানান, ট্রেনের ধাক্কায় মুখম...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।