advertisement
advertisement

চীনের প্রস্তাবিত করিডর ঢাকা–বেইজিং সম্পর্কের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৪:০৫ অপরাহ্ণ
চীনের প্রস্তাবিত করিডর ঢাকা–বেইজিং সম্পর্কের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন–বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশ–চীন সম্পর্ক নিয়ে ‘ঢাকা ফোরাম ২০২৬’ আলোচনার উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করছেন। ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬

advertisement

মিয়ানমারকে যুক্ত করে চীনের প্রস্তাবিত তিন দেশের অর্থনৈতিক করিডর ঢাকা–বেইজিং সম্পর্কের ভবিষ্যতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন–বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। তাঁর মতে, ত্রিদেশীয় সংযুক্তির এই করিডরকে একটি কাঠামোগত সংলাপের মাধ্যমে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া উচিত।

কারণ, এই উদ্যোগে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে একই সঙ্গে অর্থনৈতিক, ভৌগোলিক এবং কৌশলগত দিকগুলোকে যুক্ত করা হয়েছে।রাজধানীর একটি হোটেলে আজ বুধবার সকালে বাংলাদেশ–চীন সম্পর্ক নিয়ে ‘ঢাকা ফোরাম ২০২৬’ আলোচনার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় ইসমাইল জবিউল্লাহ এ মন্তব্য করেন।ঢাকায় চীনের দূতাবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চায়না স্টাডিজ সেন্টারের সহায়তায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং বাংলাদেশ–চায়না রিসার্চ সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স যৌথভাবে দিনব্যাপী ওই আলোচনার আয়োজন করেছে।

উদ্বোধনী অধিবেশনের পাশাপাশি তিনটি কর্ম–অধিবেশনে দুই দেশের বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নিচ্ছেন।জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহর সঞ্চালনায় উদ্বোধনী অধিবেশনে আরও বক্তৃতা করেন ঢাকায় চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউয়িন, সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের চীন অধ্যয়ন কেন্দ্রের পরিচালক লি জংগি।প্রধানমন্ত্রীর উপদেষ্টার মতে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এই...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর