advertisement
advertisement

২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয়! রেকর্ড গড়ল এই দক্ষিণি সিনেমা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয়! রেকর্ড গড়ল এই দক্ষিণি সিনেমা

‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

advertisement

মালয়ালম সিনেমার বক্স অফিসে নতুন ইতিহাস তৈরি করেছে নিভিন পাউলি ও মামিথা বাইজু অভিনীত ‘বেথলেহেম ফ্যামিলি ইউনিট’। মুক্তির ২৬তম দিনেই বিশ্বব্যাপী ছবিটির আয় ছাড়িয়েছে ৩১০ কোটি রুপি। এর মধ্য দিয়ে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’-কে পেছনে ফেলে মালয়ালম ভাষার সবচেয়ে বেশি আয় করা সিনেমার রেকর্ড দখল করেছে ছবিটি।

ভারতীয় বক্স অফিসের হিসাব দেওয়া প্রতিষ্ঠান স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর ভারতে ছবিটির নেট আয় হয়েছে ১ কোটি ৪০ লাখ রুপি। এদিন ১ হাজার ৪১২টি প্রদর্শনীতে ছবিটির গড় দর্শক উপস্থিতি ছিল ২৪ দশমিক ৭ শতাংশ। এর ফলে ভারতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১৪৯ কোটি ৯০ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে আরও ১৩৫ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় ৩১০ কোটি ৫৫ লাখ রুপি।চতুর্থ সপ্তাহেও ছবিটির ব্যবসায় খুব বেশি ভাটা পড়েনি।

১১ সেপ্টেম্বর ২ কোটি ৫০ লাখ রুপি আয় করে ছবিটি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর