advertisement
advertisement

জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ

জামায়াতে ইসলামীর ইতিহাস ও রাজনীতি নিয়ে আবদুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন জন ড্যানিলোভিচ। লেকশোর হোটেল, গুলশান, ১৮ সেপ্টেম্বর

advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল ও সামগ্রিক সমাজেরও আত্মসমালোচনা ও আত্ম-অনুসন্ধান প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক উপরাষ্ট্রদূত জন এফ ড্যানিলোভিচ। সাবেক এই মার্কিন কূটনীতিক বলেছেন, এ ক্ষেত্রে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও এর বাইরে নয়। সাম্প্রতিক ও নিকট অতীতের ইতিহাসে নিজেদের ভূমিকার সঙ্গে দলটিরও হিসাব মেলানো প্রয়োজন।

আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রয়াত ব্যারিস্টার আবদুর রাজ্জাকের ‘বাংলাদেশ জামায়াত-ই-ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন জন ড্যানিলোভিচ। অনুষ্ঠানটির আয়োজন করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)।আবদুর রাজ্জাকের বইটিকে বাংলাদেশ নিয়ে গবেষণা ও অধ্যয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে উল্লেখ করেন ড্যানিলোভিচ।

তাঁর মতে, বাংলাদেশ ও জামায়াতে ইসলামীকে বোঝার চেষ্টা করছেন—এমন কূটনীতিকসহ অন্যদের জন্য বইটি ইতিহাস ও রাজনৈতিক চিন্তাভাবনা বোঝার মূল্যবান উৎস হতে পারে।ড্যানিলোভিচ বলেন, বইটি প্রকাশের আগেই অনেকে সেটিতে কী থাকতে পারে, সে বিষয়ে নিজেদের মতামত তৈরি করে ফেলেছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর