কোহাট পুলিশ লাইনসে বিস্ফোরণের পর বিধ্বস্ত ভবনের সামনে সাধারণ মানুষ জড়ো হয়। খাইবার পাখতুনখাওয়া, পাকিস্তান, ১৮ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট পুলিশ লাইনসে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৫ জনই পুলিশ সদস্য। এ ঘটনা আহত ৮০ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।জ্যেষ্ঠ পুলিশ ও জেলা স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আজ শুক্রবার দুপুরের দিকে পুলিশ লাইনসের একটি মসজিদের কাছে বিস্ফোরকভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটে।
এরপরই জঙ্গিরা কমপ্লেক্সের ভেতরে ঢুকে পড়ে পুলিশের স্থাপনাগুলোতে হামলা চালায়।স্থানীয় জেলা স্বাস্থ্য কর্মকর্তা নাসির হাসান আফ্রিদি পাকিস্তানের সংবাদমাধ্যমে ডনকে হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন।সাধারণ মানুষজন বিধ্বস্ত ভবনের সামনে জড়ো হয়েছে।
খাইবার পাখতুনখাওয়া, পাকিস্তান, ১৮ সেপ্টেম্বর ২০২৬এর আগে খাইবার পাখতুনখাওয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ ডনকে জানান, প্রথমে একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে ভবনের গেটে আঘাত হানে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।