advertisement
advertisement

নাগরিকত্ব প্রমাণের সুযোগ না দিয়েই বাংলাদেশে ঠেলে পাঠানোর কৈফিয়ত তলব ভারতের সুপ্রিম কোর্টের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
নাগরিকত্ব প্রমাণের সুযোগ না দিয়েই বাংলাদেশে ঠেলে পাঠানোর কৈফিয়ত তলব ভারতের সুপ্রিম কোর্টের

ভারতের সুপ্রিম কোর্ট

advertisement

নাগরিকত্ব প্রমাণের কোনো সুযোগ না দিয়ে এক ভারতীয় নারীকে জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ আউট) অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ জারি করেছেন দেশটির সুপ্রিম কোর্ট।শাহিন ফকির নামের এক যুবকের করা ‘হেবিয়াস করপাস’ রিট আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনোরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।শুনানিতে আবেদনকারীর পক্ষে অংশ নেন প্রবীণ আইনজীবী ও ওডিশা হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি শ্রীনিবাসন মুরলিধর।

তাঁর সঙ্গে ছিলেন কলকাতার জ্যেষ্ঠ আইনজীবী ঝুমা সেনসহ বেশ কয়েকজন আইনজীবী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর