advertisement
advertisement

রাজার অবিশ্বাস্য রানআউট মিস, সোশ্যাল মিডিয়ায় নানা ফিসফাস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
রাজার অবিশ্বাস্য রানআউট মিস, সোশ্যাল মিডিয়ায় নানা ফিসফাস

রাজা রানআউট করতে না পারায় ফিল্ডারের হতাশা

advertisement

বিশ্বাস করাই কঠিন!হাতে বল। সামনে স্টাম্প। ব্যাটসম্যান ক্রিজের বাইরে। রানআউট করতে এর চেয়ে সহজ সুযোগ আর কী হতে পারে! অথচ এমন সুযোগই অবিশ্বাস্যভাবে হাতছাড়া করেছেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের এই অভিজ্ঞ ক্রিকেটারের কাণ্ড নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন, নিছক ভুল। কেউ আবার প্রশ্ন তুলছেন, ইচ্ছা করেই কি রানআউট করেননি রাজা?

ঘটনাটি গতকাল ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে। বল করছিলেন শারজা ওয়ারিয়র্সের অধিনায়ক রাজা। ব্যাটিংয়ে ম্যাক্স হোল্ডেন। অফ স্টাম্পের বাইরে কিছুটা খাটো লেংথের বলটি কাভারের দিকে ঠেলে দেন হোল্ডেন। এ সময় নন-স্ট্রাইকার প্রান্তে থাকা ফাফ ডু প্লেসি ক্রিজ ছেড়ে বেশ খানিকটা এগিয়ে গিয়েছিলেন।

পরে হোল্ডেন তাঁকে ফিরে যেতে বললেও ততক্ষণে বিপদে পড়ে গেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।কাভার থেকে এক ফিল্ডার সরাসরি রাজার হাতে বল ছুড়ে দেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর