advertisement
advertisement

মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে তদন্তের মুখে টেলিনর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে তদন্তের মুখে টেলিনর

advertisement

মিয়ানমারে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিনরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে নরওয়ের পুলিশ। গত মঙ্গলবার তারা এ তথ্য জানায়।এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে গত মঙ্গলবার অসলোতে টেলিনরের সদর দপ্তরে তদন্তকারীরা অভিযান চালিয়েছেন বলে এক যৌথ বিবৃতিতে জানায় নরওয়ের ন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন সার্ভিস ও নিরাপত্তা সংস্থা পিএসটি।

মামলায় টেলিনরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।পুলিশ বলেছে, ‘টেলিনর–মিয়ানমার গ্রাহকদের যোগাযোগের তথ্য বারবার সামরিক সরকারের হাতে তুলে দিয়েছে... এমন সময়ে তারা এটা করেছে যখন বেসামরিক জনগোষ্ঠীর একটি অংশের বিরুদ্ধে ওই সরকার ব্যাপক নিপীড়ন চালাচ্ছিল।’‘আমাদের হাতে সত্যিকার অর্থে কোনো বিকল্প ছিল না’অভ্যুত্থানের পর মিয়ানমারে নিজেদের ব্যবসা বিক্রি করে দেওয়া টেলিনর ২০২২ সালের মার্চে দেশটি থেকে কার্যক্রম পুরোপুরি গুটিয়ে নেয়।

প্রতিষ্ঠানটি বলেছে, নরওয়ের তদন্তকারীদের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে এবং ঘটনাটি স্পষ্ট যতটা সম্ভব সব কিছু করবে।এ বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে মিয়ানমার সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর