জাপানের আইচি নাগোয়াতে হচ্ছে এবারের এশিয়ান গেমস
উদ্বোধনের আগেই চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার অভিযোগ উঠল জাপানে চলা এশিয়ান গেমস নিয়ে। অ্যাথলেটদের বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা, নিম্নমানের বাসস্থান নিয়ে দক্ষিণ কোরিয়ার তীব্র প্রতিবাদ গেমসের আবহকে উত্তপ্ত করে তুলেছে।আগামীকাল নাগোয়া ও আইচি অঞ্চলে এশিয়ার সর্ববৃহৎ এই ক্রীড়া আসরের পর্দা উঠছে। তবে অলিম্পিকের চেয়েও বেশি ১৭ হাজারের অধিক অ্যাথলেট ও অফিসিয়ালের থাকার জায়গা দিতে গিয়ে বড় ধাক্কা খেয়েছেন আয়োজকেরা।
খরচ কমাতে কোনো অ্যাথলেটস ভিলেজ বানানো হয়নি। পরিবর্তে হোটেল, অস্থায়ী কেবিন ও ক্রুজ জাহাজে রাখা হচ্ছে খেলোয়াড়দের। অনেকেই অভিযোগ করেছেন, অ্যাথলেটদের জন্য দেওয়া বিছানাগুলো বেশ ছোট ও অস্বস্তিকর।চীনের বিশ্ব চ্যাম্পিয়ন জিমন্যাস্ট ও প্যারিস অলিম্পিকে দুটি রৌপ্যজয়ী ঝাং বোহেং জানান, বুধবার পৌঁছানোর পর তাঁকে ও তাঁর সতীর্থদের টানা ছয় ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।
চীনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে ২৬ বছর বয়সী এই অ্যাথলেট বলেন, ‘আমি পুরোপুরি ক্লান্ত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।