ভারত মহাসাগরের ছোট্ট একটি দ্বীপের নাম ক্রিসমাস আইল্যান্ড। অস্ট্রেলিয়ার এই দ্বীপে বছরের একটি নির্দিষ্ট সময়ে লাল রঙের কাঁকড়ারা দ্বীপ ছেড়ে চলে যায়। এত এত কাঁকড়া একসঙ্গে দেখলে মনে হতে বিশাল কোনো নদী বয়ে যাচ্ছে! দ্বীপের বনজঙ্গল ছেড়ে এই কাঁকড়ারা যায় সমুদ্রের দিকে। এই যাত্রায় দ্বীপের পথঘাট, সড়ক, এমনকি সেতুও ঢেকে যায় কাঁকড়ার দখলে।কাঁকড়াগুলোর নাম ক্রিসমাস আইল্যান্ড রেড ক্র্যাব (Gecarcoidea natalis)।
প্রতিবছর নির্দিষ্ট সময়ে এদের এই দলবদ্ধ যাত্রা শুরু হয়। প্রকৃতির এমন দৃশ্য পৃথিবীর খুব বেশি জায়গায় দেখা যায় না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এতগুলো কাঁকড়া একসঙ্গে চলতে শুরু করলেও তাদের যাত্রার পেছনে রয়েছে বেশ নিয়মকানুন। কেন সমুদ্রের দিকে ছুটে যায় কাঁকড়ারাক্রিসমাস আইল্যান্ডের লাল কাঁকড়ারা সাধারণত দ্বীপের বনাঞ্চলে থাকে। কিন্তু প্রজননের সময় হলে তাদের যেতে হয় সমুদ্রের কাছে।
সেখানে পৌঁছে পুরুষ ও স্ত্রী কাঁকড়ারা মিলিত হয় এবং স্ত্রী কাঁকড়া ডিম ছাড়ে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।