advertisement
advertisement

জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নাম

জর্জ হ্যারিসন (২৫ ফেব্রুয়ারি ১৯৪৩—২৯ নভেম্বর ২০০১)

advertisement

নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের মঞ্চে গান গাইছেন সাদা স্যুট পরা এক তরুণ। মুখভর্তি দাড়ি, হাতে গিটার। তাঁর কণ্ঠে বারবার উচ্চারিত হচ্ছে একটি দেশের নাম—বাংলাদেশ। তখন মুক্তিযুদ্ধ চলছে, পাকিস্তানি বাহিনীর গণহত্যা থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন লাখ লাখ মানুষ। তাঁদের পাশে দাঁড়াতেই সেদিন গিটার হাতে মঞ্চে উঠেছিলেন এই তরুণ, নাম তাঁর জর্জ হ্যারিসন। দিনটি ছিল ১৯৭১ সালের ১ আগস্ট। হ্যারিসনের বয়স তখন মাত্র ২৮।

তত দিনে ভেঙে গেছে বিটলস। একক সংগীতজীবন শুরু করেছেন এই ব্রিটিশ সংগীতশিল্পী। সেই জনপ্রিয়তাকেই তিনি কাজে লাগিয়েছিলেন বাংলাদেশের মানুষের জন্য। ৩০ বছর পর, ২০০১ সালের ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান হ্যারিসন। বয়স হয়েছিল ৫৮ বছর। আজ তাঁর মৃত্যুর ২৫ বছর পূর্ণ হলো।

বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের কাছে তিনি বিটলসের কিংবদন্তি, আমাদের কাছে তাঁর আরও একটি পরিচয়—বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।এক বন্ধুর ডাকে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের প্রতি হ্যারিসনের ছিল গভীর অনুরাগ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর