advertisement
advertisement

মাত্র ৮৮ ঘণ্টায় ৯০ বছরের পুরোনো মিলেনিয়াম প্রাইজ প্রবলেম সমাধান করল এআই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
মাত্র ৮৮ ঘণ্টায় ৯০ বছরের পুরোনো মিলেনিয়াম প্রাইজ প্রবলেম সমাধান করল এআই

এটি গণিত সবচেয়ে বড় সাতটি অমীমাংসিত সমস্যার একটি, যা ‘মিলেনিয়াম প্রাইজ প্রবলেম’ নামে পরিচিত

advertisement

সম্প্রতি ওপেনএআই গণিতবিদদের অবাক করে দিয়ে একটি বড় খবর জানিয়েছে। গণিতের জটিল এক সমস্যার পেছনে বিপুল অর্থ খরচের পর তারা দাবি করেছে, বহু বছরের পুরোনো একটি গাণিতিক সমস্যার সমাধান হয়ে গেছে।প্রায় এক শতাব্দী ধরে এই কঠিন অঙ্কটি মানুষকে বিভ্রান্ত করে রেখেছিল। চ্যাটজিপিটির নির্মাতা এই প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের ১০ হাজার এআই সিস্টেম একযোগে কাজ করে মাত্র ৮৮ ঘণ্টাতেই বিখ্যাত ‘নাভিয়ার-স্টোকস’ সমস্যার সমাধান করে ফেলেছে।

এটি গণিত সবচেয়ে বড় সাতটি অমীমাংসিত সমস্যার একটি, যা ‘মিলেনিয়াম প্রাইজ প্রবলেম’ নামে পরিচিত।তবে ওপেনএআইয়ের এই দাবি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। নিউইয়র্ক ইউনিভার্সিটির গণিতবিদ ট্রিস্টান বাকমাস্টার জানান, তিনি ও প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের একজন গবেষক একই সমস্যা নিয়ে গবেষণায় বড় সাফল্যের কাছাকাছি ছিলেন।

সেই খবর পাওয়ার পরপরই ওপেনএআই তাড়াহুড়া করে তাদের কাজের গতি বাড়িয়ে এই ঘোষণা দিয়েছে।চাঁদের পাশে শুক্র গ্রহ কেন দেখা গেলগবেষণার তথ্য চুরি, নাকি নতুন আবিষ্কারগণিতবিদ ট্রিস্টান বাকমাস্টার আরও একটি আশঙ্কার কথা জানান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর