advertisement
advertisement

আনচেলত্তির কথায় কবে চিড়ে ভিজবে, আর কবে ব্রাজিল ভালো খেলবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
আনচেলত্তির কথায় কবে চিড়ে ভিজবে, আর কবে ব্রাজিল ভালো খেলবে

ব্রাজিলের অনুশীলনে কোচ কার্লো আনচেলত্তি

advertisement

মানুষ তুলনা ভালোবাসে। ফুটবল হলে তো কথাই নেই।ব্রাজিলেও এখন সেই তুলনার হাওয়া। একদিকে লুইস দে লা ফুয়েন্তে, অন্যদিকে আনচেলত্তি? তুলনাটা উসকে দিয়েছেন খোদ সেলেসাওদের সত্তরের বিশ্বকাপজয়ী মহাতারকা তোস্তাও। ‘ফোলহা ডি সাও পাওলো’তে লেখা তাঁর কলামে ফুটে উঠেছে চিরচেনা সেই হতাশা।দে লা ফুয়েন্তে তো এর আগে কোনো জাতীয় দলের কোচিংই করাননি।

ক্লাব ফুটবল বা স্পেনের বয়সভিত্তিক দল সামলেই স্প্যানিশ ফুটবলে এনেছেন আধুনিক চিন্তার হাওয়া; আর কার্লো আনচেলত্তি? ক্লাব ফুটবলে সর্বজয়ী, শিরোপার পর শিরোপা। অভিজ্ঞতা পাহাড়সম। ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন গত বছরের জুনে। ডাগআউটে সবচেয়ে দামি কোচদের একজন। বিশ্বকাপের আগে সময় কম ছিল, সেটি মানা যায়; কিন্তু বিশ্বকাপের পর?প্রশ্নটা এখন সেখানেই।কুইন্সল্যান্ডে গত শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে নতুন কিছু চোখে পড়েনি।

কৌশলে নেই চমক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর