তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিজ নিজ দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে সৌদি আরবের পবিত্র মক্কায় যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬
গত আগস্টে স্বাক্ষরিত হওয়ার পর এই প্রথমবারের মতো কার্যকর হলো সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার ‘মক্কা চুক্তি’। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানকে জোরদার করতে সৌদিতে পাকিস্তানি ও তুর্কি সেনা মোতায়েনের বিষয়ে একমত হয়েছে এ প্রতিরক্ষা জোট।গত সোমবার রিয়াদে অনুষ্ঠিত জোটের শীর্ষ কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘সম্মিলিত প্রতিরক্ষা অঙ্গীকারের কার্যকর বাস্তবায়নে কমিটি অবিলম্বে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অনুমোদিত চুক্তি এবং নিজ নিজ দেশের আইন মেনে যৌথ সামরিক বাহিনী ও সক্ষমতার জোগানসহ সৌদি আরবে এর দ্রুত মোতায়েন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ তবে এ সামরিক বহরের আকার কেমন হবে কিংবা মূল ভূমিকা কী থাকবে, তা বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।পাকিস্তানের অবস্থান পরিষ্কার হলেও তুরস্কের ভূমিকা এখনো বেশ ধোঁয়াশার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।