advertisement
advertisement

বাঁধাধরা চাকরিতে মন টেকেনি, এখন আরিফুলের মাসে আয় ২ লাখ টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
বাঁধাধরা চাকরিতে মন টেকেনি, এখন আরিফুলের মাসে আয় ২ লাখ টাকা

আরিফুলের সমন্বিত খামারে ২ হাজার লেয়ার মুরগি আছে। সেখান থেকে প্রতিদিন ১ হাজার ৮০০ ডিম পাওয়া যায়। সম্প্রতি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কিশামত গোবদা গ্রামে

advertisement

কয়েক বছর আগেও বেসরকারি প্রতিষ্ঠানে বাঁধাধরা নিয়মে চাকরি করতেন আরিফুল ইসলাম। কিন্তু কর্মক্ষেত্রের চাপ আর বাঁধাধরা জীবনে মন টেকেনি তাঁর। শেষ পর্যন্ত চাকরি ছেড়ে ফিরে যান গ্রামে। বাবার পরিত্যক্ত জমিতে শুরু করেন সমন্বিত খামার। সেই ছোট্ট উদ্যোগ ধীরে ধীরে বড় হয়ে এখন গাভি ও মুরগি পালন এবং দুটি পুকুরে পাঙাশ মাছ চাষ করছেন তিনি।

সব মিলিয়ে মাসে খামার থেকে আয় হচ্ছে প্রায় ২ লাখ টাকা।আরিফুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত গোবধা গ্রামের বাসিন্দা। পড়াশোনা করেছেন রংপুরের কারমাইকেল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। এখন তাঁর সমন্বিত খামারে ১৫টি গাভি, ২ হাজার লেয়ার মুরগি ও দুটি পুকুরে অন্তত চার হাজার পাঙাশ মাছ আছে।একটি গাভি থেকে ধীরে ধীরে গরুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫টিতে। প্রতিদিন প্রায় ৮০ লিটার দুধ পাওয়া যাচ্ছে।

খামারের দুই পাশে ১০০ শতক জমিতে দুটি ছোট পুকুরে মাছ চাষ শুরু করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর