চাকরির বিজ্ঞপ্তিতে শুধু পদসংখ্যা নয়, বেতনও এখন প্রার্থীদের বড় আকর্ষণ। বিশেষত তরুণদের কাছে চাকরির শুরুতে মানসম্মত বেতন গুরুত্বপূর্ণ। সম্প্রতি প্রকাশিত একাধিক সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তিতে শুরুতেই ৩০ হাজার টাকার বেশি বেতনের সুযোগ দেখা যাচ্ছে। কিছু ক্ষেত্রে শুরুর বেতনই ৪৪ থেকে ৪৬ হাজার টাকা। আবার কোনো পদে বেতন স্কেলের সর্বোচ্চ ধাপ এক লাখ টাকার বেশি।
এসব আকর্ষণীয় নিয়োগের বেশ কয়েকটিতে আবেদন করার সুযোগ এখনো খোলা রয়েছে।দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবেবেসরকারি খাতে অভিজ্ঞতা ও ফ্রেশারদের উচ্চ বেতন বেসরকারি খাতে আকর্ষণীয় বেতনের একটি বড় সুযোগ এসেছে উন্নয়ন সংস্থা ইকো–সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে (ইএসডিও)। সংস্থাটি ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে ৩০ কর্মকর্তা নিয়োগ দেবে। এই পদে যোগদানের শুরুতেই মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৪৬ হাজার টাকা।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং ঋণ কার্যক্রম পরিচালনায় চার বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।