advertisement
advertisement

সাগরকলার আবাদে চাঙা গ্রামের অর্থনীতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
সাগরকলার আবাদে চাঙা গ্রামের অর্থনীতি

প্রতিটি গাছে কলার কাঁদি ঝুলে আছে। কলার কাঁদির ভারে গাছ যাতে ভেঙে না পড়ে সে জন্য লাঠি দিয়ে খুঁটি দেওয়া হয়েছে

advertisement

রংপুরে এখন সাগর কলা প্রচুর পরিমাণে আবাদ হচ্ছে। বিশেষ করে সদর, মিঠাপুকুর, পীরগাছা ও পীরগঞ্জ উপজেলায় এই কলার আবাদ কয়েক বছরে দ্বিগুণ হয়েছে। এই সাগর কলা ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি দরে ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছেন। এই কলা ঘিরে গ্রামীণ অর্থনীতিও চাঙা হয়ে উঠেছে। সাগর কলা ঘিরে নানান কর্মযজ্ঞের ছবিগুলো রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকা থেকে তোলা।প্রতিটি গাছে কলার কাঁদি ঝুলে আছে।

কলার কাঁদির ভারে গাছ যাতে ভেঙে না পড়ে সে জন্য লাঠি দিয়ে খুঁটি দেওয়া হয়েছে কলা কেটে সংগ্রহ করা হচ্ছে কাঁধে করে কলার কাঁদি নিয়ে যাচ্ছেন শ্রমিক পাইকার কলার কাঁদির হিসাব রাখছেন রিকশাভ্যানে রাখা কলায় যেন দাগ না পড়ে, সে জন্য কলাপাতা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে সারি সারি রিকশাভ্যানে করে কলার কাঁদি নেওয়া হচ্ছে আড়তে রিকশাভ্যান থেকে নামিয়ে এখন ট্রাকে তোলার জন্য অস্থায়ী আড়তে রাখা হবে কলা ট্রাকে তোলা হচ্ছে কলা; যা ঢাকাসহ বিভিন্ন জেলায় যাবে

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর