advertisement
advertisement

ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন

গোবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

advertisement

বাংলাদেশে সাধারণত বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে, বিশেষ করে জুলাই থেকে অক্টোবর মাসে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যায়। এই প্রকোপ প্রতিরোধে সচেতনতা বাড়াতে সচেতনতামূলক প্রচারাভিযান করেছে গোবিপ্রবি বন্ধুসভা।

এর অংশ হিসেবে ৫ অক্টোবর দুপুরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্যাম্পাসসংলগ্ন বিভিন্ন দোকানের দোকানদারদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন বন্ধুরা।এ বিষয়ে সভাপতি আহনাফ শাহরিয়া বলেন, ডেঙ্গুর ধরন পরিবর্তন হয়েছে। সময় পরিবর্তন হয়েছে। তবে এর বংশবিস্তার কমেনি। পরিবেশ, প্রকৃতি হাতের নাগালের বাইরে।

তাই সচেতনতার বিকল্প কিছু হতে পারে না।গোবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন।সাধারণ সম্পাদক আল-আমীন শেখ বলেন, ডেঙ্গু কেন বেশি হচ্ছে, এর অন্যতম কারণ সচেতনতার অভাব।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর