advertisement
advertisement

প্রথমবার নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলবে বাংলাদেশ, সবচেয়ে বেশি খেলেছে কারা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
প্রথমবার নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলবে বাংলাদেশ, সবচেয়ে বেশি খেলেছে কারা

আগামীকাল শুরু হবে টেস্ট

advertisement

আফগানিস্তানের বিপক্ষে এর আগেও টেস্ট খেলেছে বাংলাদেশ। তবে এবারের ম্যাচটা আলাদা। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টেস্টেই নিজেদের ইতিহাসে প্রথমবার নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হতে যাওয়া এই টেস্টের তাই বাংলাদেশের জন্য বাড়তি গুরুত্ব আছে।সংযুক্ত আরব আমিরাতে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের আছে। তবে সেসব ছিল ওয়ানডে কিংবা টি-টুয়েন্টি, তা–ও দিবারাত্রির।

এবারই প্রথম সেখানে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে যাওয়া ১২তম দল হতে যাচ্ছে বাংলাদেশ। এই তালিকায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড পাকিস্তানের। ১৯৯৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত নিরপেক্ষ ভেন্যুতে ৩৯টি টেস্ট খেলেছে তারা। এর মধ্যে জয় ১৯টিতে।নিজেদের ইতিহাসে প্রথমবার নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বাংলাদেশ দলনিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলার ক্ষেত্রে পাকিস্তানের ধারেকাছেও নেই অন্য কোনো দল।

দ্বিতীয় সর্বোচ্চ ১৪টি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া, জয় ৭টিতে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর