advertisement
advertisement

অর্থনৈতিক চাপের মুখে কোন পথে যাবে ইরান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
অর্থনৈতিক চাপের মুখে কোন পথে যাবে ইরান

যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধ ইরানের অর্থনীতির ওপর বড় চাপ তৈরি করেছে

advertisement

মুখে শেষ পর্যন্ত লড়াই ও প্রতিরোধের কথা বললেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরানের সামনে পথ ক্রমে সংকুচিত হচ্ছে। ইরানকে সামরিকভাবে সম্পূর্ণ পর্যুদস্ত করা যাবে না—এ কথা বোঝার পর ওয়াশিংটন তার রণকৌশল বদলে ফেলেছে। সামরিক হামলার বদলে সে নজর দিয়েছে ইরানের অর্থনীতিকে গলা টিপে মেরে ফেলতে। এ কাজে যুক্তরাষ্ট্র দৃশ্যত অধিক সাফল্য অর্জন করেছে।

খোদ ইরানি কর্তৃপক্ষ থেকেই এ কথার সত্যতা স্বীকার করা হয়েছে।ওয়াশিংটনের আরোপিত নৌ অবরোধের কারণে একদিকে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজের চলাচল বেড়েছে, অন্যদিকে ইরানের তেল রপ্তানি কমেছে। ব্রাসেলসভিত্তিক জাহাজ ও পণ্য পরিবহন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের ২৯ সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২৮ দিনে এ অঞ্চল থেকে দৈনিক অন্তত ১ কোটি ৬৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ও হালকা তরল পেট্রোলিয়াম রপ্তানি হয়েছে।

ইরানকে বাদ দিলে তা যুদ্ধপূর্ব গড়ের সমান; ইরানকে ধরলে প্রায় ৯১ শতাংশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর