দেশের আবাসন খাতে দীর্ঘ চার দশক ধরে সততা, বিশ্বস্ততা ও নিরাপত্তার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছে দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল)। ১৯৮৩ সালে অভিজ্ঞ প্রকৌশলী মো. আবদুল আউয়ালের হাত ধরে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ প্রকৌশলীদের নিবিড় তদারকি এবং সেবার নিখুঁত মান বজায় রেখে দেশের আবাসনশিল্পে এসইএল এক সুদৃঢ় ও নির্ভরযোগ্য অবস্থান তৈরি করেছে।
সুদীর্ঘ এই বাণিজ্যিক পথচলায় এসইএল এ পর্যন্ত সফলভাবে ২৭৬টি আবাসন ও বাণিজ্যিক প্রকল্প গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে প্রতিষ্ঠানটির ৫১টি চলমান প্রকল্প রয়েছে।
এর মধ্যে ঢাকার বসুন্ধরায় ৬টি, ধানমন্ডি ও মোহাম্মদপুরে ৫টি করে, উত্তরায় ৪টি, মালিবাগ ও মগবাজার এলাকায় ৪টি, ইস্কাটনে ৩টি, জলসিঁড়িতে ১৪টি এবং মহাখালী, গ্রিন রোড, হাতিরপুল ও গেন্ডারিয়া এলাকায় ১টি করে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।