advertisement
advertisement

ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, হলিউড অভিনেত্রী গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৬:৩৮ পূর্বাহ্ণ
ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, হলিউড অভিনেত্রী গ্রেপ্তার

সেলমা ব্লেয়ার। রয়টার্স

advertisement

হলিউড অভিনেত্রী সেলমা ব্লেয়ারকে নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে আলোচনা শুরু হয়েছে। লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্কগামী ডেলটা এয়ারলাইনসের একটি উড়োজাহাজে দুই বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর এবার পুলিশ কর্মকর্তা ও এক নার্সকে লাথি মারার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। ১২ অক্টোবর আদালতে হাজির হয়ে এসব অভিযোগের একাংশে নিজেকে নির্দোষ দাবি করেছেন ৫৪ বছর বয়সী এই অভিনেত্রী।

তাঁর আইনজীবীর বক্তব্য, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না; গুরুতর শারীরিক সমস্যার কারণে তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), সিবিএস নিউজ ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ১১ অক্টোবর রাতে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণের পর সেলমাকে হেফাজতে নেওয়া হয়।

এর আগে উড়োজাহাজে একজন অ্যাটেনডেন্টকে ঘুষি মারা, আরেকজনকে কামড় দেওয়া এবং আকাশে থাকা অবস্থায় উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর