advertisement
advertisement

‘বিলাই মেও মেও রে’ যেভাবে সিলেট থেকে কলকাতায় ভাইরাল হলো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
‘বিলাই মেও মেও রে’ যেভাবে সিলেট থেকে কলকাতায় ভাইরাল হলো

কলকাতার স্টুডিওতে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে আনহার মিয়া

advertisement

সিলেটের ওসমানীনগরের লতিবপুর গ্রামের বাসিন্দা মো. আনহার মিয়া। বয়স ৫৭ বছর। জীবনের প্রায় চার দশক কেটেছে গান, বাউলচর্চা আর কবিরাজির সঙ্গে। পেশাগত ব্যস্ততার ফাঁকে নিজের মতো করে গান বাঁধেন এবং সুর করেন। সেই গানের একটি এবার জায়গা করে নিয়েছে কলকাতার সিনেমায়। দুর্গাপূজা উপলক্ষে ১৫ অক্টোবর পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’।

সিনেমাটির প্রচারে ব্যবহৃত হচ্ছে আনহার মিয়ার লেখা ও সুর করা ‘বিলাই মেও মেও রে’ গানটি।৯ অক্টোবর প্রযোজনা সংস্থা উইন্ডোজের ইউটিউব চ্যানেলে মুক্তির পরেই সাড়া ফেলে গানটি। গতকাল শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত গানটির ভিউ ১ লাখ ২৫ হাজার। অনেকেই মন্তব্যের ঘরে গানের কথা ও সুরের প্রশংসা করেছেন। এক দর্শক লিখেছেন, ‘এবারের পূজায় ভাইরাল হবে গানটি।’ অনেকে গানটি রিলস ও শর্টসে ব্যবহার করেছেন।এই সাফল্যে খুব খুশি আনহার মিয়া।

গতকাল দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমার জীবনে এর চেয়ে বেশি আর পাওয়ার কী হতে পারে!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর