গাজীপুর বন্ধুসভার পাঠচক্র ও সাংগঠনিক বৈঠক
মুহম্মদ জাফর ইকবাল রচিত উপন্যাস ‘দীপু নাম্বার টু’ নিয়ে পাঠচক্রের আসর করেছে গাজীপুর বন্ধুসভা। ১১ অক্টোবর সন্ধ্যায় প্রথম আলো গাজীপুর অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্র শেষে সাংগঠনিক বৈঠকে অংশ নেন বন্ধুরা।পাঠ আলোচনায় ‘দীপু নাম্বার টু’ বইটির বিভিন্ন দিক তুলে ধরে বন্ধুরা বলেন, বইটি কিশোরদের আত্মবিশ্বাস, বন্ধুত্ব, সাহস, মানবিকতা ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার শিক্ষা দেয়।
বই পড়ার মাধ্যমে অর্জিত জ্ঞান ও মূল্যবোধ বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলেই পাঠচর্চা সার্থক হয়ে ওঠে।পাঠচক্র শেষে সাংগঠনিক বৈঠকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, পাঠাভ্যাস বৃদ্ধি এবং বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছর আমরা ‘একটি ভালো কাজ’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিই।
গত বছর এ কর্মসূচিতে আমাদের বন্ধুসভা অন্যতম সেরা হয়েছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।