advertisement
advertisement

এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, যেখানে শ্রমিকের আয় দিনে আড়াই হাজার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, যেখানে শ্রমিকের আয় দিনে আড়াই হাজার

বাজারে আসতে শুরু করেছে সুপারি। কাঁচা সুপারি কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। গত সোমবার বিকালে লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনী এলাকায়

advertisement

সড়কে কিছু দূর পরপর সুপারির বিশাল স্তূপ। ক্রেতারা এক স্তূপ থেকে অন্য স্তূপে গিয়ে সুপারি দেখছেন। দরদামে মিললেই সুপারি কিনে ভরছেন বস্তা কিংবা ঝাঁকায়। এরপর যানবাহনে তুলে নিয়ে যাচ্ছেন দূরদূরান্তে।সম্প্রতি লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনী এলাকার সুপারির বাজারের সুপারিবাজারে গিয়ে দেখা যায় এমন চিত্র। জানা গেল, স্থানীয় ব্যবসায়ীরা গ্রামের ছোট হাটে গিয়ে সুপারি কিনে এনে বাজারটিতে বিক্রি করেন।

বাজারের ক্রেতারা সবাই জেলার বাইরের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকার।অবশ্য বাজারটি কেবল নয়, লক্ষ্মীপুরের শতাধিক হাটবাজারই এখন এভাবে দিনরাত মুখর সুপারি ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে। কৃষি বিভাগের হিসাবে, চলতি মৌসুমে লক্ষ্মীপুরে প্রায় ৭১০ কোটি টাকার সুপারি বেচাকেনা হওয়ার কথা রয়েছে।সরেজমিনে লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনী বাজারের একাধিক বিক্রেতার সঙ্গে কথা হয়। তাঁরা জানান, সপ্তাহে দুই দিন বাজারটিতে সুপারি কেনাবেচা হয়।

পণ ও কাউন হিসেবে সুপারি বিক্রি করেন তাঁরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর