advertisement
advertisement

বন্যপ্রাণীর বিরল ছবি তুলে সেরা আলোকচিত্রের পুরস্কার পেলেন যারা, আছেন একজন বাংলাদেশিও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
বন্যপ্রাণীর বিরল ছবি তুলে সেরা আলোকচিত্রের পুরস্কার পেলেন যারা, আছেন একজন বাংলাদেশিও

হাতিটি কি নিজের সন্তান হারিয়েছে, নাকি অন্য কোনো হাতির ছানাকে এভাবে আগলে রেখেছে?

advertisement

একটি মৃত ছানাকে শুঁড় ও দাঁতের সাহায্যে আগলে নিয়ে চলেছে একটি হাতি। দৃশ্যটি দেখলে বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে ওঠে। ছানাটির মৃত্যু হয়েছে, তবু তাকে ছেড়ে যেতে পারছে না হাতিটি। কেন? হাতিটি কি নিজের সন্তান হারিয়েছে, নাকি অন্য কোনো হাতির ছানাকে এভাবে আগলে রেখেছে?

ছবিটির দিকে তাকালে মনে হয়, হাতির মনের ভেতরেও হয়তো এমন কিছু অনুভূতি আছে, যা আমরা পুরোপুরি বুঝতে পারি না।এই ছবিই ইতালির আলোকচিত্রী ফেদেরিকো ভেরোনেসিকে এনে দিয়েছে ২০২৬ সালের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ারের খেতাব। বন্যপ্রাণীর ছবি তোলার ২০ বছরের অভিজ্ঞতায় এমন দৃশ্য আগে কখনো দেখেননি তিনি। তাঁর ভাষায়, এটি ছিল তাঁর দেখা সবচেয়ে হৃদয়বিদারক, বিস্ময়কর ও নাটকীয় ঘটনা।প্রকৃতির গল্প শুধু এই একটি ছবিতেই শেষ নয়।

মাঝেমধ্যে একটি ছোট্ট গুবরে পোকার পরিশ্রম কিংবা ফুলে বসার প্রস্তুতি নেওয়া ভোমরাও আমাদের সামনে খুলে দিতে পারে প্রকৃতির অন্য রকম এক জানালা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর