‘শোন, মানুষ আসলে নিজেকে চেনে না। সারা জীবন বাইরের পৃথিবীটাকে চিনতেই কেটে যায়। অথচ নিজের ভেতরে যে একটা বিশাল জগৎ আছে, সেই জগতের খবর কেউ রাখে না।’আমি চায়ের কাপটা নামিয়ে রাখলাম।
কপাল কুঁচকিয়ে রাফির মুখের দিকে তাকিয়ে মনে হলো, ব্যাটা হয়তো চাকরিটা ছেড়ে দিয়ে এবার সত্যি সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বা তিন মাসের বাড়িভাড়া না দেওয়ায় বাড়িওয়ালার চাপে পাগল হয়ে গেছে।আমি জিজ্ঞেস করলাম, হঠাৎ নিজের ভেতরে জগৎ আবিষ্কার করলি কেন?—কয়েক দিন হলো লালন শুনছি।আমি চুপ করে রইলাম।রাফি আর আমি সেই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি।
ওর জীবনের প্রথম প্রেম থেকে শুরু করে এসএসসিতে অঙ্কে ফেল করার পর স্যারের কাছে অমুক মারা যাওয়ার অজুহাত দেওয়া, সব ইতিহাস আমার জানা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।