advertisement
advertisement

শ্রবণপ্রতিবন্ধী তিন শিল্পীর ব্যান্ডটি নিয়ে উন্মাদনা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
শ্রবণপ্রতিবন্ধী তিন শিল্পীর ব্যান্ডটি নিয়ে উন্মাদনা

বিগ ওশানের তিন সদস্যই শ্রবণপ্রতিবন্ধী

advertisement

গান বাজছে। মঞ্চে নাচছেন তিন তরুণ। গানের তালে তালে হাতের ইশারায় প্রকাশ করছেন কথাও। সামনে উচ্ছ্বসিত দর্শক। তাঁদের উল্লাসের মধ্যেই চলছে পরিবেশনা। এটি দক্ষিণ কোরিয়ার কে-পপ দল বিগ ওশানের কনসার্টের দৃশ্য। দলটির তিন সদস্যই শ্রবণপ্রতিবন্ধী। তারপরও গান, নাচ ও ইশারা ভাষার সমন্বয়ে তাঁরা তৈরি করেছেন নিজস্ব পরিবেশনাশৈলী।গত ১৩ সেপ্টেম্বর নিউইয়র্কের কনসার্ট দিয়ে যুক্তরাষ্ট্র সফর শুরু করে বিগ ওশান।

আট শহরের এই সফরের প্রথম কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে যায়। ২০২৪ সালে আত্মপ্রকাশের পর থেকেই দলটি আন্তর্জাতিক সংগীতাঙ্গনে আলোচনায় এসেছে।তবে শুধু শ্রবণপ্রতিবন্ধী শিল্পীদের দল হিসেবে পরিচিত থাকতে চান না সদস্যরা। নিজেদের গান ও পরিবেশনা দিয়েই দর্শকদের মন জয় করতে চান তাঁরা।বিগ ওশানের পরিবেশনা যেভাবে তৈরি হলো দলবিগ ওশানের তিন সদস্য পি জে, কিম জিসক ও লি চানইয়ন। তাঁদের প্রত্যেকের জীবনেই রয়েছে আলাদা অভিজ্ঞতা।

পি জে আগে ইউটিউবে ভিডিও তৈরি করতেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর