advertisement
advertisement

পুরুষের টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি কেন হয়, কীভাবে বাড়ানো যায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
পুরুষের টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি কেন হয়, কীভাবে বাড়ানো যায়

পুরুষের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য টেস্টোস্টেরন হরমোন এক জরুরি উপাদান

advertisement

পুরুষের শরীরের মূল সেক্স হরমোনের নাম টেস্টোস্টেরন; যা শুধু যৌনস্বাস্থ্যের জন্যই নয়, শরীরের সার্বিক সুস্থতা রক্ষায়ও গুরুত্বপূর্ণ। পেশির শক্তি ধরে রাখা, হাড়ের ঘনত্ব বজায় রাখা, লোহিত রক্তকণিকা তৈরি এবং পুরুষের মানসিক মেজাজ (মুড) নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে এই হরমোন।

তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ও কিছু শারীরিক সমস্যার কারণে এই হরমোনের মাত্রা কমে যেতে পারে।টেস্টোস্টেরন কমে যাওয়ার প্রধান কয়েকটি কারণবয়স বৃদ্ধি: সাধারণত ৩০ বছর বয়সের পর থেকে প্রতিবছর পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা প্রায় ১ শতাংশ করে কমতে থাকে। এটি বয়স বৃদ্ধির একটি স্বাভাবিক প্রক্রিয়া।স্থূলতা ও অনিয়ন্ত্রিত জীবনযাপন: অতিরিক্ত ওজন ও অলস জীবনযাপন টেস্টোস্টেরন কমে যাওয়ার অন্যতম বড় কারণ।

অতিরিক্ত চর্বি পুরুষ হরমোনকে নারী হরমোন ‘ইস্ট্রোজেনে’ রূপান্তর করতে সাহায্য করে।দীর্ঘমেয়াদি রোগ: অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দীর্ঘমেয়াদি কিডনির রোগ, যকৃতের সমস্যা ও মেটাবলিক সিনড্রোম টেস্টোস্টেরন হরমোন কমার হার বাড়িয়ে দেয়।মানসিক চাপ: অতিরিক্ত মানসিক চাপ ও দিনের পর দিন পর্যাপ্ত ঘুমের অভাব শরীরের ‘কর্টিসল’ নামক স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয়, যা টেস্টোস্টেরন উৎপাদনে সরাসরি বাধা দেয়।অণ্ডকোষ ও পিটুইটারি গ্রন্থির সমস্যা: টেস্টোস্টেরন মূলত অণ্ডকোষে তৈরি হয় এবং এর সংকেত আসে মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর