সম্পাদকীয়
আজ শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা নামছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের। দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের শত শত বছরের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব হলেও বাংলাদেশে এটি আবহমানকাল ধরে সর্বজনীন সামাজিক রূপ লাভ করে এসেছে। দুর্গোৎসবের প্রধানত দুটি দিক—একটি ধর্মীয় আচার, অন্যটি সামাজিক মিলনমেলা।
ধর্মীয় পূজা-অর্চনার বিষয়টি সনাতন ধর্মাবলম্বীদের নিজস্ব হলেও এর সামাজিক আনন্দ, মেলা ও সাংস্কৃতিক পরিবেশ সব ধর্মের মানুষের জন্য অবারিত।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আচারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে ঠিকই, কিন্তু শুভশক্তির জয় এবং অশুভর বিনাশের যে সর্বজনীন চেতনা এটি বয়ে আনে, তা নাগরিক সমাজমানসে চিরন্তন হয়ে থাকে।পৌরাণিক কাহিনি অনুযায়ী, ‘দুর্গম’ নামক অসুরের তাণ্ডবে বিপর্যস্ত জীবজগৎ ও দেবকুলের দুর্গতি দূর করতেই দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।