কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান, কৃষি, স্থাপত্য, ব্যবসায় শিক্ষা, অর্থনীতি, প্রকৌশল, শিক্ষা, পরিবেশ, খাদ্যবিজ্ঞান, স্বাস্থ্য, কম্পিউটারবিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, আইন, চারুকলা ও পরিবেশনশিল্প, সংগীত, বিজ্ঞান এবং ভেটেরিনারি বিজ্ঞানে পড়াশোনা করা যাবে এ বৃত্তিতে
অপরচুনিটি সার্কেল অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণাভিত্তিক স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে পড়ার সুযোগ দিচ্ছে মেলবোর্ন গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি, জীবনযাত্রার ব্যয়, যাতায়াত ও স্বাস্থ্যবিমাসহ বিভিন্ন আর্থিক সুবিধা পাবেন।যেসব বিষয়ে পড়ার সুযোগমেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও গবেষণা ক্ষেত্রে এ বৃত্তির সুযোগ রয়েছে।
এর মধ্যে আছে কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান, কৃষি, স্থাপত্য, ব্যবসায় শিক্ষা, অর্থনীতি, প্রকৌশল, শিক্ষা, পরিবেশ, খাদ্যবিজ্ঞান, স্বাস্থ্য, কম্পিউটারবিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, আইন, চারুকলা ও পরিবেশনশিল্প, সংগীত, বিজ্ঞান এবং ভেটেরিনারি বিজ্ঞান।আবেদনের যোগ্যতা জাতীয়তার ভিত্তিতে এ বৃত্তিতে আবেদনের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। অস্ট্রেলিয়ার নাগরিকদের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
আবেদনকারীকে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণাভিত্তিক স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট প্রোগ্রামের যোগ্যতা পূরণ করতে হবে।আবেদনকারীর পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতা ও গবেষণার সম্ভাবনা মূল্যায়ন করা হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।