advertisement
advertisement

আফগানিস্তানের বিপক্ষে জয়ের সঙ্গে বাংলাদেশের চাই আরও কিছু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
আফগানিস্তানের বিপক্ষে জয়ের সঙ্গে বাংলাদেশের চাই আরও কিছু

জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচে হেরে নিজেদের পরিস্থিতি কঠিন করে তুলেছে বাংলাদেশ

advertisement

ফাইনালে ওঠার হিসাবটা কী?শারজায় আজ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের সমর্থকদের মনে নিশ্চিতভাবেই ঘুরপাক খাচ্ছে প্রশ্নটা। প্রথম হিসাবটা সোজাসাপটা—ম্যাচটা আগে জিততে হবে। তবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতে শুধু জয়ই যথেষ্ট হবে না বাংলাদেশের জন্য।

অলিখিত সেমিফাইনালের চেয়েও কঠিন হয়ে ওঠা মেলাতে হবে অন্য হিসাবও।প্রথমে ব্যাটিং করলে বাংলাদেশ আজ যত রানই করুক, ম্যাচটা জিততে তো হবেই, জয়ের ব্যবধান হতে হবে কমপক্ষে ৪১ রানের। পরে ব্যাট করলে হিসাবটা হবে আরও জটিল। ধরুন, আফগানিস্তান যদি ৩০০ রান করে, বাংলাদেশকে তখন জিততে হবে ৪২.২ ওভারের মধ্যে।

এভাবে প্রতিপক্ষের রানের হিসাবের সঙ্গে বাংলাদেশকে কত ওভারে জিততে হবে, সেই সমীকরণটাও বদলে যাবে।জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে আফগানিস্তানএসব অঙ্ক মেলানোর আগে প্রথমে যে ম্যাচ জেতার কাজ, সেটাই বেশ কঠিন হয়ে যেতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর