advertisement
advertisement

ঘাস কাটা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২০


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ণ
ঘাস কাটা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টর্চলাইট জ্বালিয়ে চলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে

advertisement

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাতে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের সরাইল উপজেলা সদরের বড্ডাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।সংঘর্ষ থামাতে গিয়ে সরাইল সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বার (৪৮) মাথায় ইটের আঘাতে আহত হন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে বড্ডাপাড়া এলাকার আলমগীর হোসেন একটি জমিতে গরুর ঘাস কাটতে যান। এ সময় তাঁর সঙ্গে একই গ্রামের ফারুক মিয়া ও হুমায়ুন মিয়ার কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।গতকাল সন্ধ্যার পর বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় লোকজন উভয় পক্ষের লোকজনকে নিয়ে সালিসে বসেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর