আগুনের লেলিহান শিখা যখন মানুষের শরীর গ্রাস করে, তখন তার স্বজনদের অসহায় আর্তনাদ, বাঁচার আকুতি আর মুহূর্তের মধ্যে নিভে যাওয়া একটি জীবনের গল্প আমাদের ভীষণভাবে নাড়া দেয়।এমন মৃত্যুতে শোকের ভাষা খুঁজে পাওয়া কঠিন।
কিন্তু নবীজি (সা.) এমন কিছু মানুষের জন্য শহিদ হওয়ার সুসংবাদ দিয়েছেন, যাঁদের মৃত্যু বাহ্যিকভাবে বেদনাদায়ক হলেও আল্লাহর কাছে তাঁদের মর্যাদা হতে পারে অত্যন্ত সম্মানজনক।রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহর পথে নিহত হওয়া ছাড়াও সাত শ্রেণির শহীদ রয়েছেন।
মহামারিতে মৃত্যুবরণকারী শহীদ, পানিতে ডুবে মৃত্যুবরণকারী শহীদ, প্লুরিসিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী শহীদ, পেটের রোগে মৃত্যুবরণকারী শহীদ, আগুনে পুড়ে মৃত্যুবরণকারী শহীদ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যুবরণকারী শহীদ এবং গর্ভাবস্থায় মৃত্যুবরণকারী নারী শহীদ।’ (সুনান আবু দাউদ, হাদিস ৩১১১)হাদিসটি আমাদের সামনে মৃত্যুর এক ভিন্ন তাৎপর্য তুলে ধরে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।