advertisement
advertisement

বিজয়া দশমীতে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ৯:১২ পূর্বাহ্ণ
বিজয়া দশমীতে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

মহানবমীর পূজার আচার পালন করছেন পুরোহিত। গতকাল রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে

advertisement

অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য দিয়ে আজ বুধবার বিজয়া দশমীতে শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হবে দিনের আনুষ্ঠানিকতা। এরপর দেবীকে সিঁদুর দিয়ে বরণ, সিঁদুর খেলা ও অন্যান্য আয়োজন শেষে বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনের এ উৎসব।

গত শুক্রবার দেবীর পূজার মধ্য দিয়ে শুরু হয়েছিল শারদীয় দুর্গোৎসব।মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, সকাল নয়টায় দশমী বিহিত পূজা শেষে দর্পণ বিসর্জন হবে। সকাল সাড়ে নয়টা থেকে বেলা ১১টার মধ্যে দেবী দুর্গাকে সিঁদুর দিয়ে বরণ করা হবে। এরপর শুরু হবে সিঁদুর খেলা, যা চলবে বেলা দেড়টা থেকে দুইটা পর্যন্ত।

একই সময়ে চলবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।শুভাশীষ কুমার বলেন, দুপুরের পর শুরু হবে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর