রেস্টুরেন্টে প্রথমবার তাকে দেখলাম। চোখে চোখ পড়তেই সে চোখ নামিয়ে নিল। ঠোঁটের কোণে লাজুক হাসি। তেমন সাজগোজ ছিল না, অথচ চোখেমুখে কী যে মায়া! মনে হলো, এই মেয়েটিকে কতকাল ধরে চিনি। সেই মায়ার জালে আটকে গিয়ে মনে মনে ঠিক করলাম, এই মেয়েকেই বিয়ে করব।কিন্তু একটা দ্বিধা ছিল। মেয়েটির গায়ের রং শ্যামলা, আরও স্পষ্ট করে বললে কালো। আমি নিজে ফরসা।
সমাজের চেনা সৌন্দর্যবোধ মনে প্রশ্ন তুলল—এই মেয়েটিকে কি আমার সঙ্গে মানাবে?পরক্ষণেই মনে হলো, গায়ের রং দিয়ে মানুষকে বিচার করব কেন? মানুষটি সৎ কি না, তার মন সুন্দর কি না, আমাকে বুঝতে পারবে কি না—সেটাই তো আসল। রূপ সময়ের সঙ্গে বদলায়, কিন্তু সুন্দর মনের মূল্য কখনো কমে না।ফোন নম্বর বিনিময় হলো। এক মাসের মধ্যেই বিয়ে। তারপর সোজা কক্সবাজারে মধুচন্দ্রিমা! অফিসের জিএম স্যার সাত দিনের ছুটি দিয়েছিলেন, অথচ ফিরলাম একুশ দিন পর।
স্যার অবশ্য চাকরি খাননি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।