advertisement
advertisement

সাকিব–তামিমরা যে ‘রোগ’ সারিয়েছিলেন, সেটিই আবার ফিরছে বাংলাদেশ দলে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
সাকিব–তামিমরা যে ‘রোগ’ সারিয়েছিলেন, সেটিই আবার ফিরছে বাংলাদেশ দলে

ছবিটাই যেন ব্যর্থতার প্রতিচ্ছবি

advertisement

জীবনটা যদি একটা ক্রিকেট ম্যাচ হতো, তাহলে টেস্ট ক্রিকেটের সঙ্গে তার মিলই বোধ হয় সবচেয়ে বেশি। পাঁচ দিনের দীর্ঘ যাত্রা। কখনো রোদ, কখনো মেঘ। কখনো ব্যাটসম্যানের রাজত্ব, কখনো বোলারের দাপট। ভালো সময় আসে, খারাপ সময়ও। কখনো মনে হয় সব শেষ। আবার সেই শেষের কিনারা থেকেই শুরু হয় নতুন গল্প। ওয়ানডে ক্রিকেটও তো এক অর্থে জীবন। শুধু দৈর্ঘ্যটা একটু কম। ৫০ ওভারের এক ছোটখাটো জীবন। এখানে ভুল করার সুযোগ আছে, ভুল শুধরে নেওয়ারও।

ধৈর্য ধরলে বিপর্যয় কাটিয়ে ওঠা যায়। তবে একটা শর্ত আছে।টিকে থাকতে হবে।বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের গল্পটা এই টিকে থাকার লড়াইয়েরই এক রোমাঞ্চকর যাত্রা। একসময় ৫০ ওভার ব্যাটিং করতে পারাটাই ছিল বড় অর্জন। প্রতিপক্ষের বোলারদের চেয়ে নিজেদের ব্যাটিংয়ের ভঙ্গুরতাই যেন বেশি ভয় দেখাত। তারপর সময় বদলেছে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা এসেছেন। বাংলাদেশের ক্রিকেট শৈশব পেরিয়ে যৌবনে পা রেখেছে।

৫০ ওভার ব্যাটিং করতে পারা আর বিস্ময়ের কিছু থাকেনি।কিন্তু সময় কি সব সময় সামনের দিকেই এগোয়?

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর